সোনাগাজী প্রতিনিধি :ফেনীর সোনাগাজী উপজেলাধিন বগাদানা ইউনিয়নের তাকিয়া বাজারে বাক বিতন্ডার জেরে শনিবার রাতে পাঁছগাছিয়া সড়কে ছাত্রদলের দু-গ্রুপে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এতে সোনাগাজী উপজেলা ছাত্রদলের সদস্য নাজমুল ইসলাম রিয়াদ সহ ৫জন অাহত হয়েছে। ঘটনাস্থল থেকে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে ভর্তি করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
অাহতদের পরিবার সুত্রে জানা যায়, মামলার প্রস্তুতি চলছে।