বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনে সেক্রেটারী পদে প্রার্থী হলেন বাহার

 

ফেনী প্রতিনিধি :

ফেনী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন। বর্তমান সাধারণ সম্পাদক ফি.ম শামসুল আরেফিন মৃত্যুতে সাধারণ সম্পাদকের পদটি শুন্য হয়।

 

সূত্রে জানা গেছে, সাধারণ সম্পাদকের শূন্য পদে ৩০ এপ্রিল রবিবার বিকাল সাড়ে ৫ টায় শহীদ তাজ উদ্দিন আহম্মেদ ইনডোর স্টেডিয়ামে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভা কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি ও বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের সচিব আবদুল মালেক এর সভাপতিত্বে উক্ত নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে বর্তমান কার্যনির্বাহী পরিষেদের ২৭জন ভোটার তাদের ভোটের মাধ্যমে সাধারণ সম্পাদক নির্বাচিত করবেন। ওই পদে ফেনী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার প্রতিদ্বন্দিতা করছেন।

 

ফেনী জেলার পক্ষ থেকে প্রথম বারের মত বাংলাদেশ ন্যাশনাল ফেডারেশনে প্রতিদ্বন্দিতা করছে ফেনীর এই কৃতি সন্তান। বাহার ফেনীবাসীসহ দেশবাসীর দোয়া কামনা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *