রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি:
জেলার রামগড়ে চেষ্টার অভিযোগে এক জনকে ফেনী থেকে আটক করা হয়েছে।
পুলিশ ও ভিকটিমের অভিবাবকরা জানান, রামগড়ের পাতাছড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের থলিপাড়ায় ২৯ জুলাই সোমবার বিকেল ৫টার দিকে ২য় শ্রেনির এক স্কুল ছাত্রী বাড়ির পাশ্বে ছাগল আনতে গেলে একই এলাকার ফজলু লিডারের ছেলে আবদুর সাত্তার (৩০) জোর পূর্বক শিশুটিকে কবরস্থানের মধ্যে ধর্ষণের চেষ্টা করে। মেয়ে বাড়ি ফিরতে দেরী হওয়ায় মেয়ের খোঁজে তার মা ডাকাডাকি করলে আবদুর সাত্তার পালিয়ে যায়।
রামগড় থানা অফিসার ইনচার্জ তারেক মো: আবদুল হান্নান জানান, ভিকটিমের পরিবার বাদী হয়ে একটি মামলা করেছেন। আসামীকে রাতে ফেনী তার বোনের বাড়ি থেকে আটক করা হয়। ভিকটিমকে ২২ ধারায় জবানবন্ধির জন্যে কোটে প্রেরন করা হয়েছে।