শিক্ষা ব্যবস্থা ও শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকায় প্রথম – ফেনী জেলা প্রশাসক

জহিরুল ইসলাম জাহাঙ্গীর : ফেনী জেলা প্রশাসক মনোজ কুমার রায় বলেন, শিক্ষকেরাই মানুষ গড়ার কারিগর। তারাই শিশুদেরকে জীবনের আলোর পথ দেখাতে। দেশে ভাষা আনন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধেও ছাত্ররাই উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। এ সরকারই শিক্ষার মানোন্নয়ন করেছে। আমার চাকুরীজীবীনে দেখেছি প্রাথমিক শিক্ষকেরাই শ্রেষ্ঠ।

ফেনীর ফুলগাজী উপজেলার প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে করণীয় শীর্ষক মতবিনিময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। “মানসম্মত শিক্ষা, শেখ হাসিনার দীক্ষা ” শিখবে শিশু হেসে খেলে, শাস্তিমুক্ত পরিবেশ পেলে” এ শ্লোগানকে সামনে রেখে আজ দুপুর ১২ টায় উপজেলা অডিটোরিয়াম মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা কিসিঞ্জার চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল আলিম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: নুরুল ইসলাম, উপজেলা ভাইস-চেয়ারম্যান অনিল বনিক, মহিলা ভাইস-চেয়ারম্যান মন্জুরা আজিজ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফিরোজ আলম, উপজেলা শিক্ষা কর্মকর্তা ফাতেমা ফেরদৌস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *