বিশ্ব মুক্ত গনমাধ্যম দিবস উপলক্ষে সোনাগাজী প্রেসক্লাবের অালোচনা সভা

সোনাগাজী প্রতিনিধি : আজ ৩ মে বৃহস্পতিবার সকালে সোনাগাজী প্রেসক্লাব কার্যালয়ে বিশ্ব মুক্ত গনমাধ্যম দিবস উপলক্ষে  অালোচনা সভা অনুৃষ্ঠিত হয়েছে।

সোনাগাজী প্রেসক্লাব ও বিএমএসএফ সোনাগাজী শাখার সভাপতি সৈয়দ মনির অাহমদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেসক্লাব সাধারন সম্পাদক মেহরাব হোসেন মেহেদি, যুগ্ন সাধারন সম্পাদক নান্টু লাল দাস, হিউম্যান রাইটস্ রিভিউ সোসাইটির  রিপোর্টার শফিউল অাজম ভান্ডারি, সোনাগাজী উপজেলা সাহিত্য ফোরাম সভাপতি ও প্রেসক্লাব সদস্য গাজী মো. হানিফ, সমাজসেবক নুরুল করিম সাইফুল, মানবাধিকার কর্মী নুরুল অাবছার সোহাগ।

প্রেসক্লাব সদস্য কবি ইকবাল হোসাইন এর সঞ্চালনায় অারও বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ ছালাহ উদ্দিন, মুন স্টার ক্লাব সহ সম্পাদক মাসুদ অালম জীবন, লেখক হাসান মাহমুদ শ্রমিকনেতা মোহাম্মদ মিলন।

বক্তারা বলেন, রাষ্ট্রযন্ত্র ব্যাবহার করে গনমাধ্যমের কন্ঠরোধ করার পায়তারা হচ্ছে। সারাদেশে অব্যহত ভাবে সাংবাদিক নির্যাতন বেড়েই চলছে।  বিচারহীনতার কারনে ভবিষ্যতে নির্যাতনের  সংখ্যা  অারও বাড়তে পারে বলে অাতঙ্কে গনমাধ্যম কর্মীরা।

সোনাগাজী প্রেসক্লাব ও মফস্বল সাংবাদিক ফোরাম অনুৃষ্ঠানের যৌথ অায়োজন করে এবং সার্বিক সহযোগীতায় ছিলো  সোনাগাজী উপজেলা সাহিত্য ফোরাম।

নিহত সাংবাদিকদের স্মরনে ১মিনিট নিরবতা পালন করে সভা শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *