নিজাম হাজারীর নেতৃত্বের প্রশংসা করলেন কেন্দ্রীয় নেতারা

 

 

ফেনী প্রতিনিধি : ফেনী জেলা আওয়ামীলীগের শনিবারের বর্ধীত সভায় জেলা অা’লীগের সাধারন সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপির সাংগঠনিক  নেতৃত্বের প্রশংসা করলেন কেন্দ্রীয় অা’লীগের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে নিজাম হাজারীকে ফেনীর বর্তমান রাজনীতির প্রান পুরুষ বললেন বাংলাদেশ অা’লীগের সাধারন সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি অারো বলেন, সুশৃঙ্খল বর্ধীত সভা প্রমান করে যোগ্য নেতৃত্বে পরিচালিত হচ্ছে ফেনী জেলা অা’লীগ।

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ অা’লীগের যুগ্ন সাধারন সম্পাদক  মাহবুবুল অালম হানিফ এমপি বলেন, তৃনমুল পর্যায়ে দলকে সুসংগঠিত করেছে নিজাম হাজারী,  অাগামী নির্বাচনে নমিনেশন কোন চিন্তা নেই।  তৃনমুলে নেতৃত্বদানকারী নেতাই মনোনয়ন পাবেন।  বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ অা’লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামিম বলেন, ফেনীর সর্বস্তরে অা’লীগের প্রার্থীরা বিজয়ী হয়েছেন, দলের সকল স্তরে সাংগঠনিক ভিত্তি মজবুদ হয়েছে । ফেনী জেলা অা’লীগের যোগ্য নেতৃত্ব ফেনীকে অা’লীগের ঘাটিতে রুপান্তরিত করেছে।

বিশেষ অতিথির বক্তব্যে অা’লীগের জাতীয় পরিষদের সদস্য ও ফেনী জেলা পরিষদের চেয়ারম্যান অাজিজ অাহমেদ চৌধুরী বলেন, ফেনীর সকল পর্যায়ের নেতৃবৃন্দ নিজাম হাজারীর নেতৃত্বে ঐক্যবদ্ধ দলে কোন গ্রুপিং নেই।

এসময় বর্ধীত সভায় জেলা অা’লীগের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও সকল উপ জেলার সকল ইউনিটের তিন সহস্রাধিক নেতা কর্মী উপস্থিত ছিলেন।

 

সম্পাদনা/ সৈয়দ মনির।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *