ফেনী প্রতিনিধি :
ফেনী মাদক বিরোধী সমাবেশে যোগ দিতে ফেনীতে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। রবিবার বিকাল তিনটায় শহরের মিজান ময়দানে অনুষ্ঠিতব্য সমাবেশে প্রধান অতিথি হিসেবে তাঁর উপস্থিত থাকার কথা রয়েছে।
ফেনী জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর, ফেনী জেলা আওয়ামী লীগের যৌথ আয়োজনে মাদকবিরোধী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব ফরিদ উদ্দিন আহমেদ। সমাবেশে সভাপতিত্ব করবেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক সালাহ উদ্দিন মাহমুদ।
এদিকে স্বরাষ্ট্রমন্ত্রীর আগমণকে কেন্দ্র করে জেলা প্রশাসন ছাড়াও জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলো ব্যাপক প্রস্তুতি নিতে দেখা গেছে। এছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী মাদকবিরোধী সমাবেশ ছাড়াও ফেনী জেলা কৃষক লীগের সমাবেশেও অংশ নেওয়ার কথা রয়েছে।