দেশে উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে    নৌকায় ভোট দিতে হবে- একরামুল করিম চৌধুরী এম.পি

 

 

মােঃ ইমাম উদ্দিন সুমন,নােয়াখালী প্রতিনিধি: ইয়াবা সেবীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে,

আগামী সংসদ নির্বাচন  প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধিনে নির্বাচন হবে দেশের উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে সবাইকে নৌকা মার্কায় ভােট দেয়ার আহবান জানান নােয়াখালী ৪ সদর-সূবর্ণচর আসনের সংসদ সদস্য ও নােয়াখালী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী এমপি। শনিবার (২৯ এপ্রিল) বিকাল ৩ টায় ৭ নং পূর্ব চরবাটা ইউনিয়নের আরজি উচ্চ বিদ্যালয় মাঠ  ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল বাশার মন্সু  চয়ারম্যান সভাপতিত্ত্ব ও সাধারণ সম্পাদক নূরনবী চৌধুরীর পরিচালনায় বিশাল জনসভায় এসব কথা বলেন তিনি । জনসভা জনসমুদ্র পরিনত হওয়ায় একরামুল করিম চৌধুরীর প্রতি সাধারণ মানুষের ভালাবাসায় মুগ্ধ হয়ে ৭টি কাঁচা রাস্তা পাকা করণ ও যে সকল এলাকা বিদ্যুৎ হীন রয়েছে ঐ সব এলাকায় আগামী এক বৎসরের মধ্যে বিদ্যুৎ পৌছে দেয়ার প্রতিশ্রুতি দেন তিনি। পরে ছাত্রলীগকে লক্ষ করে তিনি বলেন ইয়াবা’সহ যে কোন মাদকের সাথে ছাত্রলীগের কেউ জড়িত থাকলে তাকে ছাড় দেয়া হবেনা এবং তাকে পুলিশ দিয়ে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে বলে হুশিয়ারী করেন। জনসভায় বিশেষ অতিথির মাঝে বক্তব্য রাখেন,জেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল আনম চৌধুরী সেলিম, জেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক আঃ মমিন বিএসসি, যুগ সম্পাদক সামছুদ্দিন জেহান, সদর উপজেলা চেয়ারম্যান এডঃ শিহাব উদ্দিন শাহিন, অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভােকেট ওমর ফারুক, সুবর্ণচর উপজেলার সাধারণ সম্পাদক ও ৫নং চর জুবিলী ইউনিয়ন চেয়ারম্যান মােঃ হানিফ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ডাঃ আব্দুল মান্নান, সুবর্ণচর উপজেলা ভাইস চেয়ারম্যান সালমা সুলতানা, উপজেলা যুবলীগের আহবায়ক এডভোকেট আবুল বাসার, জেলা আওয়ামীলীগ নেতা ডাঃ আব্দুর রব, ২নং চরবাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সুর্বণচর উপজেলার ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম রাজিব,২নং চরবাটা ইউনিয়ন চেয়ারম্যান মােজাম্মল হােসেন মাজাম, সুবর্ণচর উপজেলার আহবায়ক আমির খসরু মাহমুদ, ৭ নং পূর্ব চরবাটা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল বাশার মন্সু, অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন,  ৫নং ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নূরনবী চৌধুরী ১ নং চরজব্বর ইউনিয়ন আওয়ামীলীগের সা: সা: ফজলুল হক ফজলু আজাদ, উপজেলা যুবলীগ নেতা সিরাজ, চ্যানেল এস নােয়াখালী প্রতিনিধি মােঃ ইমাম উদ্দিন সুমন, আরো উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলার ছাত্রলীগ নেতা স্বপন  সহ জেলা, উপজেলা ও ¯স্থানীয় নের্তৃবৃন্দ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *