সোনাগাজীতে বড় ভাইকে হত্যা, ছোটভাই গ্রেফতার

ফেনী :
ফেনীর সোনাগাজীতে পারিবারিক কলহের জেরে বড়ভাইকে হত্যার দায়ে ছোট ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুর দেড়টায় উপজেলার চরচান্দিয়া গ্রামের মীর আহমদের বাড়িতে এ ঘটনা ঘটে।

 

নিহতের নাম আজিজুল হক (৬৫)। সে চরচান্দিয়া গ্রামের মীর আহমদের বাড়ির হাসান রাজার ছেলে। এ ঘটনায় নিহতের ভাই আবদুর রহমান (৩৫)কে গ্রেফতার করেছে পুলিশ। দুজনই পেশায় সিএনজি অটোরিকশা চালক।

 

জানাগেছে, আজিজুল হক’র সাথে তার ছোটভাই আবদুর রহমান’র পারিবারিক কলহ চলছিল। এ কলহের জেরে শুক্রবার দুপুরে আজিজকে কাঠ দিয়ে পিটিয়ে জখম করে আবদুর রহমান। এসময় বাড়ির লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা দেন।

এ ঘটনায় আবদুর রহমানকে আসামি করে থানায় মামলা করেছেন নিহত আজিজের ছেলে জামশেদ আলম।

 

সোনাগাজী থানার ওসি কামরুল ইসলাম বলেন, ঘটনার এক ঘন্টার মধ্যে এজাহারনামীয় প্রধান আসামি আবদুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *