সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামুলক সেমিনার

ফেনী প্রতিনিধি :
ফেনীতে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামুলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে মহিপাল আলমাস রেষ্টুরেন্টে সড়ক পরিবহণ শ্রমিকদলের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

 

সভায় সড়ক পরিবহণ শ্রমিকদল চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারন সম্পাদক মোহাম্মদ মফিজের সভাপতিত্বে বক্তব্য দেন, ফেনী সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক সৈয়দ মনির।

 

আরও বক্তব্য দেন, সাংবাদিক কামরুল আরেফিন, সড়ক পরিবহণ শ্রমিকদলের চট্টগ্রাম মহানগর কমিটির যুগ্ম সম্পাদক স্মরণ কান্তি বড়ুয়া মাইকেল, ফেনী জেলা কমিটির যুগ্ম সম্পাদক আবদুর রসুল, প্রচার সম্পাদক জাহিদ, সদস্য রিপন, শাহাদাত, ইমরুল কায়সার, আবদুর রহিম প্রমূখ।

 

বক্তারা বলেন, মহাসড়ক ও আঞ্চলিক সড়কগুলোতে হঠাৎ দুর্ঘটনা বেড়ে গেছে। লাইসেন্সবিহীন ও ফিটনেসবিহীন গাড়ী সড়কে বেড়ে যাওয়া এবং লাইসেন্স বিহীন চালক বেড়ে যাওয়া এর প্রধান কারন। তাই চালক ও শ্রমিকদের সচেতন হতে হবে। ট্রাপিক আইন মেনে চলতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *