ফেনী প্রতিনিধি :
ফেনী সদরের বোগদাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা দিপালী প্রভা দাশ ও সহকারি শিক্ষিকা হোসনে আরা বেগমকে রাজকীয় বিদায় ও সংবর্ধনা দিয়েছেন বিদ্যালয় শিক্ষক এবং প্রাক্তন শিক্ষার্থীরা।
রোববার, ১৮ জানুয়ারি দিনব্যাপী বিদ্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনে এ সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফিরোজ আহমেদ। বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার খালেদা পারভিন, শিক্ষক সমিতির কেন্দ্রীয় মহাসচিব মহিউদ্দিন খোন্দকার।
বোগদাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুমা আখতারের সভাপতিত্বে ও সাংস্কৃতিককর্মী এফ. আই ফিরোজীর সঞ্চালনায় বক্তব্য দেন সদ্য বিদায়ী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা দিপালী প্রভা দাশ, সহকারি শিক্ষক হোসনে আরা বেগম, স্থানীয় যুবদল নেতা গিয়াস উদ্দিন মীর, অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহবায়ক লিয়াকত আলি, সদস্যসচিব বেলায়েত হোসেন বেলাল, প্রাক্তন ছাত্রদের পক্ষে কামরুল ইসলাম, এসএইচ খোকন প্রমূখ।
সংবর্ধনা অনুষ্ঠান শেষে ফুলসজ্জিত প্রাইভেট কারে রাজকীয় বিদায় জানায় বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান ৫০০ শিক্ষার্থী।
উল্লেখ্য, সদ্য বিদায়ী এ দুই শিক্ষিকা প্রায় চল্লিশ বছর এ বিদ্যালয়ে শিক্ষকতা করেন।