ফেনীতে ডিসএবিলিটি সাপোর্ট সোসাইটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

ফেনী :

ডিসএবিলিটি সাপোর্ট সোসাইটির আয়োজনে প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

১৭ জানুয়ারি, শনিবার ফেনী শহরের এডভোকেট আবু লাইস লেইনে ডিসএবিলিটি সাপোর্ট সোসাইটি
কার্যালয়ে কম্বল বিতরন করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ডিসএবিলিটি সাপোর্ট সোসাইটির চেয়ারম্যান,  মানবাধিকার নেতা এস.এম হুমায়ুন কবির পাটওয়ারী।

 

এ সময় উপস্থিত ছিলেন, ডিসএবিলিটি সাপোর্ট সোসাইটির ভাইস-চেয়ারম্যান তাহামিনা আক্তার,
নির্বাহী পরিচালক সাংবাদিক আফতাব মমিন ভূঁঞা ও নির্বাহী সদস্য কামাল উদ্দিন, দৃষ্টি প্রতিবন্ধী ও জেলা ক্ষুদা নিবারন সংস্থার সভাপতি নাছির উদ্দিন ভূঁইয়া সবুজ প্রমূখ।

সংস্থার চেয়ারম্যান হুমায়ুন পাটওয়ারী বলেন, ডিসএবিলিটি সাপোর্ট সোসাইটি একটি দাতব্য -অলাভজনক -অরাজনৈতিক -সামাজিক সংস্থা।
এই সংস্থার মাধ্যমে গরিব অসহায় প্রতিবন্ধীদেরকে বিনামূল্যে ফিজিওথেরাপি প্রদান করা হয়।

ভবিষ্যতে গরিব অসহায় অঙ্গহানি ব্যক্তিদের কৃত্রিম হাত-পা সংযোজন কল্পে হাসপাতাল ও নার্সিং হোম স্থাপনের পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *