লক্ষ টাকার আফিম উদ্ধার

থানচি প্রতিনিধি :
বান্দরবানে থানচিতে ১ কেজি ৮ শত গ্রাম আফিম উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যার বাজার মূল্য ১ লক্ষ ৩৫ হাজার টাকা বলে দাবী করেছেন বিজিবি।

বিজিবি নিজস্ব গোয়েন্দা তথ্য ভিক্তিতে বলিপাড়া ইউনিয়নের থানচি বলিপাড়া সড়কে গহীন অরন্যে বলিপাড়া ৩৮ ব্যাটালিয়ানের জোনাল কমাল্ডিং অফিসার( সিও) লেঃ কর্ণেল খন্দকার মুহাম্মদ শরীফ-উল-আলম, পিএসসি নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করেন।

গতকাল শনিবার সন্ধ্যা বিজিবি অভিযান টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। এ সময় মাদক ব্যবসায়ীদের ফেলে যাওয়া ১ কেজি ৮ শত গ্রাম আফিম (পলিটিন মোড়ানো) উদ্ধার করতে স্বক্ষম হয়।

বলিপাড়া ব্যাটালিয়ানের হেড-কোয়াটারের রোববার সকালে( সিও) লেঃ কর্ণেল খন্দকার মুহাম্মদ শরীফ-উল-আলম, পিএসসি সাংবাদিকদের বলেন, বলিপাড়া জোন (৩৮ বিজিবি) প্রতিষ্ঠালগ্ন হতে বাংলাদেশের সীমান্ত ও সার্বভৌমত্ব রক্ষা, দুর্গম পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠা, পাহাড়ী-বাঙ্গালী সম্প্রীতি ও সম্পর্ক উন্নয়নসহ আভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষা, অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাস দমন ও মাদক নির্মুলে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

বলিপাড়া জোনের দায়িত্বপূর্ণ দুর্গম পার্বত্য এলাকায় মাদক চোরাচালান নির্মূল/দমনে অত্র জোনের গোয়েন্দা তৎপরতা বৃদ্ধিসহ এ ধরণের অপারেশনাল কার্যক্রম ভবিষ্যতেও অব্যাবহত থাকবে।
বাংলারদর্পণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *