কক্সবাজার প্রতিনিধি :
উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে নিহত হয়েছে মো: শওকত হোসেন (৩৫) নামের দোকান মালিক। ১৫ মে শনিবার বিকেল পৌনে ৩ টার সময় কুতুপালং (ক্যাম্প ১/ ইষ্ট) লাম্বাসিয়া বাজার নিজ দোকানে এ ঘটনা ঘটে।
নিহত মোঃ শওকত হোসেন (এফ সি এন নং- ১৫৭৬১২) কুতুপালং ২/ ওয়েষ্ট ক্যাম্পের ডি/৪ ব্লকের আশরাফ আলীর ছেলে। প্রাথমিক ভাবে
অজ্ঞাতনামা সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করেছে বলে জানান সংশ্লিষ্ট ক্যাম্পে দায়িত্বরত কক্সবাজার ১৪ এপিবিএন কর্মকর্তা ।
ঘটনার বিবরনে জানা যায়, ১৫ মে শনিবার বিকেল পৌনে ৩ টার সময় লাম্বাসিয়া বাজারে নিজ দোকানে বসা থাকা অবস্থায় দুই/ তিন জন অজ্ঞাতনামা সন্ত্রাসী শওকত হোসেনকে গুলি করে পালিয়ে যায়। একটি গুলি তাহার কোমরের সামান্য উপরে মেরুদন্ডের কাছাকাছি লাগে। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে আইওএম হাসপাতালে পরবর্তীতে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
সেখানের জরুরী বিভাগে কর্মরত ডাক্তার আহত ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করে।
নিহত মোঃ শওকত হোসেন ( ব্লক- ডি/৪ ক্যাম্প ২/ ওয়েষ্ট ) এফসিএন ১৫৭৬১২ নম্বরে
বসবাসকারী আশরাফ আলীর ছেলে।
স্হানীয় সুত্রে জানা যায়, বিক্রি করা কাপড় ফেরত নিয়ে তর্কাতর্কির জের ধরে এ ঘটনার সুত্রপাত হয়। দোকানদার শওকত হোসেন থেকে কেনা নেয়া কাপড় কয়েকবার চেঞ্জ করে নেয় ক্রেতা। সর্বশেষ কাপড় ফেরত নিয়ে পুরো টা ফেরতের দাবী করে এক ক্রেতা। এতে এভাবে দেওয়া যায় না বলে সাফ জানিয়ে দেয় দোকান মালিক শওকত। এতে ক্ষিপ্ত হয়ে পরবর্তী সময়ে সন্ত্রাসীরা তাকে গুলি করে পালিয়ে যায়।
এ দিকে এ ঘটনায় আইন গত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে নিশ্চিত করেন কক্সবাজার ১৪ এপিবিএন অধিনায়ক মো: নাইমুল হক।