ফুলগাজী :
ফেনীর ফুলগাজী উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের দঃ তারালিয়ায় গ্রামে পুকুরের পানিতে ডুবে নাবিহা (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৭ জানুয়ারী) দুপুরে মুন্সীরহাট ইউনিয়নের দঃ তারালিয়া চৌধুরী বাড়ীর সামনে মসজিদ সংলগ্ন পুকুরে পড়ে মৃত্যুর এ ঘটনা ঘটে। নাবিহা ফেনী ডায়াবেটিক হাসপাতালে জুনিয়র এডমিন অফিসার হিসেবে কর্মরত সোহেল রানা চৌধুরীর কনিষ্ঠা কন্যা।
দঃ তারালিয়া চৌধুরী বাড়ীর মহিউদ্দিন চৌধুরী জানায়, বৃহস্পতিবার দুপুর ২ টায় সবার অজান্তে নাবিহা খেলাচ্ছলে বাড়ি সংলগ্ন পুকুরে পড়ে ডুবে যায়। নাবিহার মা এসময় গৃহস্থালির কাজে ব্যস্ত ছিল। অনেক খোঁজাখুজির পরে শিশু নাবিহাকে একই বাড়ীর জীবন চৌধুরী পুকুরের পানিতে ভেসে থাকতে দেখে দ্রুত উদ্ধার করেন। খবর পেয়ে নাবিহার পিতা সোহেল চৌধুরী কর্মস্থল থেকে বাড়ী এসে মেয়েকে দেখে বারবার নির্বাক হয়ে পড়েন।
এ সময় নাবিহাকে বাড়ীর লোকজন দ্রুত ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ রণি নাবিহার মৃতুর বিষয়টি নিশ্চিত করেন।
বাংলারদর্পন/মোর্শেদ