রাজনৈতিক সৌহার্দপূর্ণ পরিবেশের উদাহরণ ফেনী জেলা আওয়ামীলীগ- নাসিম চৌধুরী

নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম বলেছেন,রাজনৈতিক সৌহার্দপূর্ণ পরিবেশের অনন্য উদাহরণ ফেনী জেলা আওয়ামীলীগ।

আজ ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি বলেন, ফেনী পৌরসভা নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়ন প্রাপ্ত নজরুল ইসলাম স্বপন মিয়াজিকে সাথে নিয়ে ঢাকায় সভানেত্রীর কার্যালয় থেকে সভানেত্রীর স্বাক্ষরযুক্ত মনোনয়নের চিঠি সংগ্রহ করেন মনোনয়ন বঞ্ছিত বর্তমান পৌর মেয়র হাজী আলাউদ্দিন।

তারপর জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান খায়রুল বশর মজুমদার তপনসহ ফেনী জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক,গনমানুষের নেতা নিজাম উদ্দিন হাজারী এমপির নেতৃত্বে ফেনীতে ফিরেন।

ধন্যবাদ ফেনী জেলা আওয়ামীলীগ, ধন্যবাদ স্নেহাস্পদ নিজাম উদ্দিন হাজারী এমন সুন্দর সৌহার্দপুর্ন রাজনৈতিক পরিবেশ তৈরী করার জন্য।

বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠার লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই টিম স্প্রিড কার্যকর ভুমিকা রাখবে বলেই আমার বিশ্বাস। জয় বাংলা। নাসিম চৌধুরীর এই স্ট্যাটাস ফেসবুকে ব্যপক ভাইরাল হয় এবং শুভেচ্ছা জানান জেলার সর্বস্তরের নেতাকর্মীরা।
বাংলারদর্পণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *