কয়রা (খুলনা) প্রতিনিধি
“ডায়াবেটিস ঝুঁকি কমাতে পরিবারের সবাইকে সচেতন করুন” এই প্রতিপাদ্যে খুলনার কয়রায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার সকাল ৭ টায় কয়রা উপজেলা প্রশাসন ও ডায়াবেটিস সেন্টারের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদের মুল ফটক থেকে শুরু করে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদে ফিরে পরিষদের হল রুমে ডায়াবেটিস সচেতনতায় আলোচনা সভা করা হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ধীরাজ রায়ের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক অধ্যাপক ডাঃ শেখ মোঃ শহিদুল্লাহ, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আলহাজ্ব গাজী আজিজুল হক, ইসলামি শাসনতন্ত্র আইনের খুলনা জেলা সভাপতি আলহাজ্ব মাওলানা রেজাউল করিম, ইউনিমেট ফার্মাসিটিক্যাল লিমিটেড সহকারী অফিসার রাসেল মোহাম্মদ জাহাঙ্গীর, সাংবাদিক মনিরুজ্জামান মনু, কয়রা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক ইমতিয়াজ উদ্দিন, কয়রা ডায়াবেটিস সেন্টারে ব্যাবস্থাপনা পরিচালক তন্ময় বিশ্বাস,মানব কল্যাণ ইউনিট সভাপতি আল আমিন ফরহাদ প্রমুখ।এ সময় বক্তারা বলেন, শারীরিক শৃঙ্খলা ও খাদ্য নিয়ন্ত্রণের মাধ্যমেই ডায়াবেটিস ৮০ ভাগ নিয়ন্ত্রণে আনা সম্ভব, ওষুধের ভূমিকা এখানে খুব কম। আবার শুধু ওষুধের মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণ খুবই কঠিন।
ডায়াবেটিস প্রতিরোধ ও চিকিৎসা একটি সমন্বিত সামাজিক পদক্ষেপ। সরকার, চিকিৎসক, কোনো প্রতিষ্ঠান বা কারও একার পক্ষে কখনো এই বিপুল কার্যক্রম পরিচালনা করা সম্ভব নয়। ‘পরিমিত খাবার ও নিয়মিত ব্যায়ামের মাধ্যমেই ডায়াবেটিস প্রতিরোধ করে একটি সুস্থ, কর্মোদ্যম ও প্রাণবন্ত জীবন গড়ে তোলা সম্ভব। বক্তারা আরো বলেন,পরিমিত খাবার গ্রহণ, নিয়মিত শরীর চর্চা ও দুঃচিন্তা মুক্ত থেকে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করাসহ অনুষ্ঠানে ডায়বেটিস বিষয়ে সচেতনা মুলক বিভিন্ন গুরুত্ব পূর্ণ আলোচনা করা হয় ।