নিজাম হাজারীকে ঐক্যের ডাক দিলেন জয়নাল হাজারী – বাংলারদর্পন

প্রতিবদেক :
ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম হাজারীকে প্রশসংসায় ভাসালেন নিজ দলের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক এমপি জয়নাল হাজারী।

আরো পড়ুন >

আরজুর জন্য নিজাম হাজারীর তিনটি শর্ত | বাংলারদর্পন

দিলেন ঐক্যের ডাক, দূরত্ব কমিয়ে একসঙ্গে কাজ করার আগ্রহও প্রকাশ করলেন ফেনী-২ আসনের সাবেক এ আলোচিত সংসদ সদস্য।

বললেন নিজাম হাজারী অনেক পরিপক্ক হয়েছেন রাজনীতিতে । সাম্প্রতিক সময়ে নিজাম হাজারীর নেয়া বিভিন্ন পদক্ষেপের প্রশংসাও করলেন ফেনী জেলা আওয়ামী লীগের সাবেক এ সাধারণ সম্পাদক। ১০ জুন রাত ফেসবুক লাইভে এসব কথা বলেন জয়নাল হাজারী ।

আরো পড়ুন >

বাংলার প্রতিটি ঘরে জয়নাল হাজারীর মত একটা সন্তানের জন্ম হোক | বাংলারদর্পন

 

জয়নাল হাজারীর ভাই মুক্তিযোদ্ধা কামাল হাজারীর জানাজায় সাংসদ নিজাম হাজারী বলেন, জয়নাল হাজারী ভাই সাবেক তিনবারের এমপি ও জেলা আওয়ামীলীগের প্রভাবশালী নেতা ছিলেন। অনেক ক্ষমতাধর ছিলেন। কিন্তু জয়নাল হাজারীর ভাইয়ের পরিবার কখনো সেই ক্ষমতার অপব্যবহার করেন নি। জয়নাল হাজারীর ভাইয়ের ভাইয়েরা ব্যবসা বানিজ্য করেছেন।

এসব কথাগুলো ফেসবুকে ভাইরাল হয়। রাতে ফেসবুক লাইভে একথা গুলোর উত্তর দিতে গিয়ে জয়নাল হাজারী আরো বলেন, আমি  সবাইকে মাফ করে দিলাম। আমাকে সবাই মাফ করে দিবেন।

 

নিজাম হাজারী রাজনীতিতে অনেক পরিপক্ক হয়েছেন উল্লেখ করে জয়নাল হাজারী বলেন, আসুন মিলে মিশে ঐক্য গড়ি। একসাথে আগামী দিনে রাজনীতি করি।

এ সময় কামাল হাজারীর মৃত্যুতে বাংলাদেশ আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও  সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের শোক বার্তা দেয়ায় ধণ্যবাদ ও কৃতজ্ঞতা জানান। বাংলারদর্পন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *