বাংলার দর্পন ডেস্ক-ফেনীতে দীর্ঘদিন বন্ধ থাকার পর বৃহঃবার থেকে চালু হয়েছে ছাগলনাইয়া উপজেলার মুহুরীগঞ্জ,সদর উপজেলার ফাজিলপুর ও শর্শদী রেলস্টেশন। রেলওয়ের পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চল মিলে সারাদেশে মোট ৪৬০টি রেলস্টেশন রয়েছে। স্টেশন মাস্টারসহ অন্যান্য লোকবলের অভাবে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে ১৮৮টি স্টেশন। সরকার রেল যোগাযোগ ব্যবস্থাকে গুরুত্ব দিয়ে বন্ধ থাকা এসব স্টেশন চালুর উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে প্রথম পর্যায়ে বন্ধ থাকা ৬০টি রেলস্টেশন চালু হয়েছে বৃহস্পতিবার (১৬ মার্চ)। এদিন বেলা ১১টায় নরসিংদীর ঘোড়াশাল রেলস্টেশনে রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক বন্ধ থাকা ৬০টি স্টেশন চালুর আনুষ্ঠানিক ঘোষণা দেন। ইতোমধ্যে এসব বন্ধ স্টেশনগুলোতে মাস্টার নিয়োগসহ আনুষ্ঠানিক পস্তুতি সম্পন্ন করা হয়েছে।
রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফিরোজ সালাহউদ্দিন এসব তথ্য নিশ্চিত করেন। মোবাইল ফোনের মাধ্যমে বাকি ৫৯টি স্টেশনও একযোগে ঘোড়াশাল থেকেই উদ্বোধন ঘোষণা করা হবেও বলে জানান তিনি।
রেলওয়ে সূত্র জানায়, স্টেশন মাস্টারসহ লোকবল সংকটের কারণে সারাদেশে বন্ধ থাকা ১৮৮টি স্টেশনের মধ্যে রেলওযয়ে পূর্বাঞ্চলে ৬০টি ও পশ্চিমাঞ্চলে ১২৮টি স্টেশন রয়েছে। বন্ধ স্টেশনগুলোর মধ্যে রেলওয়ের পশ্চিমাঞ্চলেই সবচেয়ে বেশি। রেলওয়ে লালমনিরহাট ও পাকশী বিভাগে প্রায় শতাধিক স্টেশন দীর্ঘ প্রায় ১০-১২ বছর ধরে বন্ধ রয়েছে। অপরদিকে রেলওয়েছে পূর্বাঞ্চলে প্রায় ৬০টি স্টেশন দীর্ঘ ৫-৭ বছর ধরে সম্পূর্ণরূপে বন্ধ রযয়েছে। এছাড়াও আংশিক ও এক-দুই শিফট করে বন্ধ রয়েছে আরও বেশ কিছু স্টেশন।
রেলওয়ে সূত্র জানায়, বৃহস্পতিবার চালু হওয়া রেলওয়ে পূর্ব ও পশ্চিমাঞ্চলের বন্ধ স্টেশনগুলোর মধ্য ঢাকা বিভাগের ২১টি, চট্টগ্রাম বিভাগে ১২টি, পশ্চিমাঞ্চল তথা পাকশী বিভাগের ২৩টি ও লালমনিরহাটের ৪টি স্টেশন রয়েছে
ঢাকা বিভাগের স্টেশনগুলো হলো-ঘোড়াশাল, আমীরগঞ্জ, শ্রীনিধি, ভাওয়াল গাজীপুর, ইজ্জতপুর, সাতখামাইর, ধলা, ভুয়াপুর, বিস্কা, উমেদনগর, পিয়ারপুর, কেন্দুয়াবাজার, সোহাগী, নান্দাইল রোড, কালিকাপ্রসাদ, ঠাকুরকোনা, বারহাট্টা, শাহাজীবাজার, মুকুন্দপুর, সাতগাঁও ও বরমচাল।
চট্টগ্রামের বিভাগের স্টেশনগুলো হলো- মুহুরীগঞ্জ, ফাজিলপুর, শর্শদী, নাওটী, ময়নামতি, দৌলতগঞ্জ, খিলা, নাথেরপেটুয়া, বজরা, শাহাতলী, সরকারহাট ও ঝউতলা।
পাকশী বিভাগের স্টেশনগুলো হলো- ফুলতলা, রূপদিয়া, মেহেরুল্লানগর, সফদারপুর, আনসারবাড়ীয়া, মিরপুর, পাকশী, আজিমনগর, মাধনগর, রানীনগর, হিলি, ভবানীপুর, ডোমার, কাঁকনহাট, নাচোল, বেনাপোল, কুমারখালী, খোকসা, পাংশা, পাঁচুরিয়া, আমিরাবাদ, ফরিদপুর ও মধুখালী জংশন। এছাড়া লালমনিরহাটের ৪টি স্টেশন হলো-আলতাফনগর, ভেলুরপাড়া, মহিমাগঞ্জ ও অন্নদানগর।