ফুলবাড়ীতে আদিবাসী ও বাঙালী সমাজের ঐতিহ্য নিয়ে গ্রাম্যমেলা 

 

মাে. আফজাল হােসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের ফুলবাড়ীতে আদিবাসী ও বাঙালী সমাজের ঐতিহ্য নিয়ে গ্রাম্যমেলা অনুষ্ঠিত হয়। দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার আলাদীপুর ইউপির  রাঙামাটি আদিবাসী প্রাইমারি ¯স্কুলমাঠে  ফুলবাড়ী আদিবাসী ও বাঙালী যুব সমাজের আয়োজনে সােমবার আদিবাসী ও বাঙালী সমাজের ঐতিহ্য নিয়ে দিনব্যাপী এক গ্রাম্যমেলা অনুষ্ঠিত হয়।

মেলায় আদিবাসী ও বাঙালী ঐতিহ্য সামগ্রী নিয়ে পার্বতীপুর, নারায়ণপুর, রাঙামাটি,আলুর ডাঙ্গা, গোপালপুরসহ বিভিন্ন এলাকার স্টল দেখা গেছে।

মেলার একপাশে সংঙ্গীত ও নৃত্য প্রতিযােগীতার আয়ােজন করা হয়। সংঙ্গীতানুষ্ঠানে সভাপতিত্ব করেন, রাঙামাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কলম মার্ডি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বাগত বক্তব্য রাখেন, রাঙামাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ একরামুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিন্দুরঘাটা ¯স্কুলের প্রধান শিক্ষক মােজাম্মেল হক, টেকনােলজী অফিসার এ্যাডভােকেসি গ্রাম বিকাশ কেন্দ্রের নুর আলম সিদ্দিকি নিউটন, রাঙামাটি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু বক্কর সিদ্দিক, উপজেলা ম্যানজার গ্রাম বিকাশ কেন্দ্র শাহ সাদিয়ার রহমান, সিডিএফ তানজিবুর রহমানসহ বিভিন এলাকার আদিবাসী ও বাঙালী নারী পুরুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করনপ্রমিলা সরণ। ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *