ময়মনসিংহে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার 

 

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় রুমা আক্তার নামে এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের বেলাশিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, এলাকাবাসী একটি কাঠাল গাছে ঝুলন্ত লাশ দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহত রুমা উপজেলার কাঠালী গ্রামের মোশারফ হোসেনের মেয়ে। নিহতের মা হবিরবাড়ি এলাকার মতিনের বাসায় ভাড়া থেকে স্থানীয় একটি গার্মেন্টসে চাকরি করেন।

ভালুকা মডেল থানার ওসি ফয়েজুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আত্মহত্যার কারণ জানা যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *