সম্মেলন সফল করার লক্ষ্যে সোনাগাজী উপজেলা আ’লীগের প্রতিনিধি সভা

সোনাগাজী(ফেনী) প্রতিনিধি:
আগামী ১৬ অক্টোবর ফেনীর সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলন সফল করার লক্ষ্যে সোমবার বিকেলে উপজেলা মিলনায়তনে তৃনমূল আ’লীগের প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান আজিজ আহমেদ চৌধুরী। তিনি বলেন, আওয়ামীলীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার চলমান দুর্নীতি ও অনিয়ম বিরোধি অভিযান দেশ এবং জনগনের কল্যানে। তাই আমরা অবশ্যই এ অভিযানকে স্বাগতম জানাই। কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী আ’লীগ ও সকল সহযোগী সংগঠনে অনুপ্রবেশ ঠেকাতে হবে।

অনুষ্ঠানে উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি মফিজুল হক’র সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রফিকুল ইসলাম খোকন’র সঞ্চালনায় আরো বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন, জেলা আ’লীগের দপ্তর সম্পাদক শহীদ খোন্দকার,

উপজেলা আ’লীগের সহ সভাপতি জসিম উদ্দিন, আবদুল মজিদ ভুলুমিয়া, যুগ্ন সাধারন সম্পাদক জহিরুল আলম, পৌর আ’লীগ সভাপতি সেলিম পাটোয়ারী, নবাবপুর ইউনিয়ন সভাপতি দেলোয়ার হোসেন চেয়ারম্যান, মতিগঞ্জ ইউনিয়ন সভাপতি মুক্তিযোদ্ধা মো. ইসমাইল, চর দরবেশ ইউনিয়ন সভাপতি মাস্টার সাহাবুদ্দিন প্রমূখ।

সভায় সকল ইউনিয়ন আ’লীগ সভাপতি-সম্পাদক ও ওয়ার্ড আ’লীগের সভাপতি-সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *