ফেনী’ প্রতিনিধি :
ফেনীর পীর পাগলা মিয়ার মাজার জিয়ারত করে শনিবার রাত ৮টায় ঢাকায় ফিরে গেলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য বীর মু্ক্তিযোদ্ধা জয়নাল হাজারী। এসময় জেলা আওয়ামীলীগ নেতা আজহারুল হক আরজু ও শাখাওয়াত হোসেন ভুঞাসহ বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
আরো পড়ুন >>>
ফেনীর মুজিব উদ্যানে জয়নাল হাজারী : হাজার হাজার নেতাকর্মীর ভিড় | বাংলারদর্পণ
সময় স্বল্পতার কারনে দিনের কর্মসুচীতে থাকা স্বত্বেও ফুলগাজীর সাবেক উপজেলা চেয়ারম্যান একরামুল হক একরামের কবর জিয়ারত করতে পারেন নি।
বিকাল ৫টায় মুজিব উদ্যানে এক বক্তব্যে জয়নাল হাজারী বলেন,ইতিপুর্বে যারা আমার জনপ্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছিল, তারা কে কোথায় আছেন, দেখে যান। সাংগঠনিক কোন কর্মসুচী নেই, খাবার আয়োজন নেই, সভা সমাবেশ নেই, কোন জাতীয় নেতার আগমন নেই। কাউকে আসতে বলিনি বা বাধ্য করিনি আবার কোন প্রলোভন দেখায়নি।

শুধু মাত্র মা- বাবাসহ পরিবারের লোকদের কবর জিয়ারত করতে এসেছি। আমার আসার খবর পেয়ে ফেনীর সর্বস্তরের মানুষ বাধা ও রক্তচক্ষু উপেক্ষা করে আমার বাড়ীতে অর্থাৎ মুজিব উদ্যানে জড়ো হয়েছে।
জানাযায়, দীর্ঘ একযুগ পর নিজবাড়ী ফেনীর মুজিব উদ্যানে ফিরলেন বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নাল হাজারী। ঈদের দিন বিকাল সাড়ে ৪টায় তিনি এম্বুলেন্স যোগে নিজ বাড়ীতে আসেন।
এসময় হাজার হাজার নেতাকর্মীর ভিড় দেখা গেছে। নেতাকর্মীদের নিয়ে মা,বাবা ও ভাইসহ পরিবাবের লোকদের কবর জিয়ারত করেন মু্ক্তিযোদ্ধা জয়নাল হাজারী।
জয়নাল হাজারির আগমন উপলক্ষে মাস্টারপাড়া সহ ফেনীর সার্বিক নিরাপত্তা ব্যাবস্থা জোরদার করা হয়েছিল। পৌরশহরে জনসাধারণের চলাচলে কড়াকড়ি ছিল । ৪টি পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছিল।
| বাংলারদর্পণ
