সীতাকুণ্ডে মিষ্টির রসে মৃত ইঁদুর

চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভার নামার বাজার এলাকার অমলেন্দু সেন সুইটস এর কারখানায় রাখা মিষ্টির রসে বিড়াল আকারের মৃত ইদুর পাওয়া গেছে। রবিবার দুপুরে কারখানাটিতে অভিযান চালিয়ে এ অবস্থা দেখতে পায় ভ্রাম্যমান আদালত। সীতাকুন্ডের সহকারি কমিশনার (ভূমি) ও নিবাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমীন এ অভিযান পরিচালনা করেন। অভিযানে প্রতিষ্ঠানের মালিক সুনির্মল সেন লিটনকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

নিবাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমীন বলেন, অভিযানে দেখা যায়, অত্যন্ত নোংরা-অস্বাস্থ্যকর পরিবেশে বানানো হচ্ছে মিষ্টি, মিষ্টির রসের মধ্যে পড়ে মরে আছে বিড়াল সাইজের ইদুর, মিষ্টির রসের উপর পোকা-মাকড়, গাছের পাতা, মশা ভাসছে। ব্যবহার করা হচ্ছে কয়েকমাস আগের পুরনো রস। রস দেখে মনে হচ্ছিল উপরে দুই ইঞ্চি পুরু ছত্রাক পড়ে আছে। দইয়ের মেয়াদ নেই। ফ্রিজে দই, মিষ্টি, মাছ রাখা হয়েছে একসঙ্গে। পোড়া কালো তেল দিয়ে বানানো হচ্ছে মিষ্টি। এ সব অভিযোগে মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সম্পাদনা/ এমএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *