কুমিল্লায় ভারতীয় শাড়ীসহ গ্রেফতার ২

তানভীর অালম: ১৩ মার্চ  সোমবার ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোলপ্লাজায় ঢাকাগামী মাইক্রোবাসে তল্লাশী চালিয়ে ৮০২ পিস ভারতীয় শাড়িসহ ২ জনকে গ্রেফতার করে মডেল থানা পুলিশ।

পুলিশ জানান, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে এস.আই মাহাবুবুর রহমান পিপিএম ও এ.এস.আই বদিউল আলম তাদেরকে আটক করে। গ্রেফতারকৃতরা হলেন, বরিশাল জেলার গৌরনদী থানার গ্যাড়াকুল গ্রামের মৃত আকবর আলীর ছেলে মোঃ রাজু আহম্মেদ (৩৪) এবং কুমিল্লা জেলার কোতয়ালী থানার কৃঞ্চপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে কামাল হোসেন (৩০)।

মঙ্গলবার সকালে মামলা রুজু করে ধৃতদের  অাদালতে প্রেরন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *