মোঃ আলাউদ্দীন :
সামনের নির্বাচন কে লক্ষ করে আঃলীগ সভাপতি এবং সরকারের প্রধানমন্ত্রী চট্টগ্রাম আগমন উপলক্ষে নানা রং-বেরঙে সাজছে । তবে দলের একাধিক সভায় সিদ্ধান্ত হয় যে, পটিয়াস্থ সমাবেশ স্থলের আশ-পাশ কোথাও ব্যক্তি বিশেষের নামে ব্যানার, ফেষ্টুন,পোষ্টার,প্লেকার্ড ইত্যাদি লাগানো, বিলি,প্রচার এবং বিজ্ঞাপন,বিলবোর্ড সাটানো নিষিদ্ধ। তবে মহানগর এলাকায় তা করার ব্যাপারে কোন বিধি নিষেধ নাই।
সেহেতু উদয়মান,তরুণ এবং নগর যুবলীগ নেতা শেখ মোহাম্মদ জাহিদুল ইসলাম নগরীর ইপিজেড থানাস্থ বন্দরটিলা(৩৯নং ওয়ার্ড) ভিআইপি রোডের পাশে বিশাল বিলবোর্ড (রাতে আলোক সজ্জিত করন সহ) স্থাপন করে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
শুধু তাই শেষ নহে শেখ জাহিদ চট্টগ্রামে প্রধান মন্ত্রী আগমন উপলক্ষে ২১ শে মার্চ থেকেই ভিন্ন ভিন্ন পয়েন্টে নগর আঃলীগ সহ-সভাপতি আলহাজ্ব খোরশেদ আলম সুজনের সমর্থনে ২০০/৩০০ তরুণ-যুবকের বহর নিয়ে পটিয়া কলেজ মাঠে শো-ডাউন করার কথাও জানান।
এছাড়া প্রধান মন্ত্রী আগম উপলক্ষে চসিক, সিডিএ,পরিবেশ অধিদপ্তর, জেলা প্রশাসক,নৌ-বিমান ও সেনা,পুলিশ-র্যাব,আনসার বাহিনী সহ সর্বস্তরের সুশৃংখল প্রস্ততির খবর জানান।খবরের ছবিটি ১৯মার্চ সকাল ১১টায় বন্দরটিলা এলাকার ফুটপাত থেকে তুলা।