সোনাগাজীতে ডাকাত সর্দারকে পুলিশে সোপর্দ | বাংলারদর্পন

সোনাগাজী প্রতিনিধি :

ফেনীর সোনাগাজী উপজেলার আউরার খিল গ্রামে ডাকাতি শেষে পালিয়ে যাওয়ার সময় শাহাদাত হোসেন (২৭) নামে এক দুর্ধর্ষ ডাকাত সর্দারকে আটক করে পুলিশে সোপর্দ করেছে আলমপুর এলাকাবাসী। সে গুনক গ্রামের আবু তাহেরের ছেলে।

 

ভুক্তভুগী পরিবার ও এলাকাবাসী জানায়, রবিবার ভোর ৫টায় আউরার খিল গ্রামের বিকাশ দোকানদার আবদুল হালিমের বসতঘরের জানালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে সংঘবদ্ধ ডাকাতদল। এসময় ঘরের লোকদের জিম্মি করে নগদ ১লক্ষ টাকা ও  ৪টি মোবাইল সহ মুল্যবান জিনিসপত্র লুট করে ডাকাতদল। বাধা দেয়ার চেষ্টা করলে গৃহকর্তা হালিমকে কুপিয়ে জখম করে ডাকাত সর্দার শাহাদাত।

 

পরে তার শোরচিৎকার শুনে স্থানীয়রা বেরিয়ে এলে ডাকাতদল পালিয়ে যায়।  পালানোর সময় আলমপুর গ্রামবাসী শাহাদাতকে আটক করেন। গ্রামবাসীর জিজ্ঞাসাবাদে সে নজরুল ও তুহিন সহ কয়েকজন ডাকাতের নাম স্বীকার করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে ধৃত ডাকাতকে পুলিশে সোপর্দ করা হয়।

 

আবদুল হালিম জানান, স্থানীয় জনপ্রতিনিধি ও কয়েকজন প্রভাবশালী চক্রের সহযোগীতায় এরা এ এলাকায় নিয়মিত চুরি, ডাকাতি করে। অাশ্রয়দাতাদের কারনে ডাকাতরা আইনের আওতায় আসেনা।

মডেল থানার ওসি মঈন উদ্দিন আহমেদ বলেন, ভুক্তভোগী পরিবারকে মামলা দেয়ার জন্য বলা হয়েছে । অন্যান্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এছাড়া ধৃত শাহাদাতের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *