ফেনীতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম’র জন্মবার্ষিকী পালিত | বাংলারদর্পন 

জহিরুল ইসলাম জাহাঙ্গীর :

জাতীয কবি কাজী নজরুল ইসলাম’র ১২০ তম জন্মবার্ষিকী উপলক্ষে ফেনী জেলা নজরুল একাডেমীর আয়োজনে আদ ২৫ মে শনিবার ফেনীর রাণীর হাটস্থ তৃপ্তি এগ্রো পার্কে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

ফেনীর প্রবীণ কবি ওবায়েদ মজুমদারের সভাপতিত্বে ও নজরুল একাডেমী ফেনী শাখার সভাপতি ফখরুদ্দীন  আলী আহমদ তিতু ও সাধারন সম্পাদক জহিরুল ইসলাম জাহাঙ্গীর এর পরিচালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনাগাজী সরকারী কলেজের অধ্যক্ষ ও নজরুল একাডেমী ফেনী জেলা শাখার সহ-সভাপতি, নজরুল গবেষক প্রফেসর মহিউদ্দিন চৌধুরী।

 

নজরুল একাডেমী ফেনী শাখার সদস্য এড. সাইফুদ্দিন শাহীনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক ফেনীর সময়’র সম্পাদক শাহাদাত হোসেন, জাতীয় কবিতা পরিষদ ফেনী জেলা শাখার সভাপতি কবি ইকবাল চৌধুরী, কবি ইকবাল আলম, সম্মিলিত সাংস্কৃতিক জোট ফেনীর সাধারন সম্পাদক সমর দেব নাথ, জাতীয় কবিতা পরিষদ ফেনীর সাধারন সম্পাদক উত্তম দেব নাথ, ফুলগাজী শিল্পকলা একাডেমীর সিনিয়র সদস্য ভাষ্কর শুনীল দাস, শিল্পতীর্থ সম্পাদক হুমায়ুন মজুমদার, জেলা নজরুল একাডোমীর যুগ্নসাধারন সম্পাদক নাজমুল হক শামীম,  কবি সাবি মাহমুদ, কিশোর থিয়েটার সভাপতি বাপ্পী পোদ্দার,  ফেনী থিয়েটার সিনিয়র সদস্য কাজী পরাণ, আবৃত্তি সংসদ সভাপতি একলাছ উদ্দিন বাবলু, পঞ্চবটির পরিচালক পৃথ্বী রাজ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সমন্বয়ক রাসেল চৌধুরী, নজরুল একাডেমী সিনিয়র কণ্ঠশিল্পী এড. শৈবাল দত্ত।

 

আরো উপস্থিত ছিলেন, নজরুল একাডেমী সোনাগাজী শাখার সভাপতি নুরুল আমিন পলাশ, প্রচার সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসাঈন,  দাগনভূঞা নজরুল একাডেমীর সভাপতি ওসমান গণি, ইনভাইট মিডিয়ার সভাপতি রাসেদুন নবী রাজিব প্রমুখ।

 

এছাড়াও ফেনী জেলার নজরুল একাডেমীর বিভিন্ন শাখার নেতৃবৃন্দ সহ সামাজিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে বক্তারা, বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনী, কর্ম জীবন, সাহিত্য সাধনা সহ কবির সাম্যবাদী ও অসাম্প্রদায়িকতা নিয়ে আলোচনা করেন। পরে বিদ্রোহী কবির আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মুনাজাত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *