সোনাগাজীতে ইয়াবাসহ এক মাদক বিক্রেতা আটক | বাংলারদর্পন

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি ;
সোনাগাজীতে ৩শ ইয়াবা বডিসহ চিহ্নিত এক মাদক বিক্রেতাকে আটক করেছে মডেল থানা পুলিশ।

 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে উপজেলার
বখতারমুন্সি কলেজের সামনে অভিযান চালিয়ে চিহ্নিত মাদক বিক্রেতা মাইন
উদ্দিন(২৪)কে আটক করেন এসআই আমিনুল ইসলাম। এসময় তার দেহ তল্লাশি করে ৩শ ইয়াবা বডি উদ্ধার করা হয়। ধৃত মাইন উদ্দিন লক্ষীপুর গ্রামের নুরুল হুদার ছেলে।

 

সোনাগাজী মডেল থানার ওসি মো. মোয়াজ্জেম হোসেন জানান, বৃহষ্পতিবার সকালে ধৃতের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে  মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *