চর দরবেশে মাদক ও জঙ্গীবাদ বিরোধী সমাবেশ | বাংলারদর্পন

গাজী মোঃ হানিফ :

ফেনীর সোনাগাজীতে  চর দরবেশ ইউনিয়ন পরিষদের আয়োজনে মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ, যৌতুক, জঙ্গীবাদ বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । ২৪শে অক্টোবর, বুধবার সকাল ১১টায়, সোনাগাজীর ৫নং চরদরবেশ ইউনিয়নস্থ আদর্শগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুৃষ্ঠিত সভায় প্রধান অতিথি  ছিলেন- ফেনী জেলার পুলিশ সুপার এস.এম জাহাঙ্গীর আলম সরকার।

তিনি বলেন, মাদক, সন্ত্রাস বাল্যবিবাহ, যৌতুক ও জঙ্গিবাদ নির্মূলে সকলের নিজনিজ অবস্থান থেকে সচেতন থেকে সরকার ও প্রশাসনকে সহযোগিতার অনুরোধ জানান।

চরদরবেশ ইউপি চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম ভুট্টো’র সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগ নেতা আবদুল জলিলের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সোনাগাজী উপজেলা চেয়ারম্যান জেড এম কামরুল আনাম, সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোহেল পারভেজ, পৌর মেয়র এডভোকেট রফিকুল ইসলাম খোকন, এএসপি (সোনাগাজী  সার্কেল) মোঃ রবিউল ইসলাম।

 

অারো উপস্থিত ছিলেন- বগাদানা ইউপি চেয়ারম্যান ইছহাক খোকন, চরছান্দিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোশারফ হোসেন মিলন, জেলা যুবলীগ সদস্য বিদ্যুৎ মহাজন প্রমুখ। 

 

অনুষ্ঠানে দেশীয় সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন- সেলিম আলদীন সাংস্কৃতিক সংগঠন।

পরে অতিথিবৃন্দ  আদর্শগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয় আঙ্গিনায় নবনির্মিত শহীদ মিনার উদ্বোধন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *