টাঙ্গাইলের রসুলপুরে ফেন্সিডিলসহ তিন মাদক বিক্রেতা আটক

কাওসার আলী, টাঙ্গাইল প্রতিনিধি :
টাঙ্গাইল-বঙ্গবন্ধু মহাসড়কের রসুলপুর নামক এলাকা থেকে ১৫০ বোতল ফেন্সিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে টাঙ্গাইল সদর থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে জয়পুর হাট জেলার ইছুয়া গ্রামের মৃত ওমর আলীর ছেলে মো. আনিছুল (৩৭), আব্দুর রহমানের ছেলে মো. রতন মিয়া (৩৩), মৃত খাতের আলী মন্ডলের ছেলে মো. আলেক চাঁন (৩৮)।
এ প্রসঙ্গে গতকাল বুধবার দুপুরে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সায়েদুর রহমান সাংবাদিকদের জানান, মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে টাঙ্গাইল-বঙ্গবন্ধু মহাসড়কের রসুলপুর থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের কাছ থেকে ১৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
এ ঘটনায় রমজান আলী নামের এক আসামী পলাতক রয়েছে। গ্রেফতারকৃতদের বিষয়ে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের’র প্রস্ততি এবং আরো মাদক উদ্ধারের জিজ্ঞাসাবাদ চলছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *