চট্টগ্রাম প্রতিনিধি :প্রকাশ- ১২ নভেম্বর ১৬ : চট্টগ্রাম সার্কিট হাউজে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের সামনে দু’গ্রপে সংঘর্ষের পর এবার নগরীর লালদীঘি ময়দানের সংবর্ধনায় আওয়ামী লীগের দুই গ্রুপের চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটেছে। শনিবার বিকেল পাঁচটার দিকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের বক্তব্যের সময় এ ঘটনা ঘটে। এসময় ওবায়দুল কাদেরসহ সিনিয়র নেতারা মঞ্চে উপস্থিত ছিলেন।ঘটনাস্থলে দেখা যায়, আওয়ামী লীগের দুই গ্রুপের কর্মীরা হঠাৎ করেই নিজেদের মধ্যে চেয়ার ছোড়াছুড়ি করতে থাকে। এ সময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করে। এতে ১০ জন অাহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে এ ব্যাপারে কোন নেতার বক্তব্য পাওয়া যায়নি।
Related Posts
সেকান্তর মিয়া উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল
ফেনী প্রতিনিধি :ফেনীর সোনাগাজী উপজেলাস্থ্য ওলামাবাজার হাজী সেকান্তর মিয়া উচ্চ বিদ্যালয়ে রোবরার সকালে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও মিলাদ…
চিটাগাং চেম্বার সভাপতির সাথে বাণিজ্য সচিবের মতবিনিময়
চট্টগ্রাম ব্যুরো : বাণিজ্য সচিব শুভাশীষ বসু ২৪ মার্চ দুপুরে দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি নির্মিত…
রামগড়ে স্কুল-মাদ্রাসায় বই উৎসব
মোশারফ হোসেন, রামগড় : “শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাছিনার বাংলাদেশ” প্রতিপাদ্য বিষয় নিয়ে জেলার রামগড় বালিকা উচ্চ বিদ্যালয়,…