ভূজপুর স্টুডেন্টস’ ফোরামের যুগপূর্তি ও গুণীজন সংবর্ধনা | বাংলারদর্পন

ওমর ফারুক ঈসান.ফটিকছড়ি থেকে :

 

 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূজপুর থানার পড়ুয়া ছাত্রদের নিয়ে গড়া অরাজনৈতিক সংগঠন ভূজপুর স্টুডেন্টস” ফোরামের যুগপূর্তি ও গুণীজন সংবর্ধনা অনুষ্টান ৩০জুন শনিবার  হারুয়ালছড়ি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্টিত হয়।

 

 

 

যুগপূর্তি উপলক্ষে ৩০জুন সকালে ফ্রি ব্লাডগ্রুপ নির্ণয়ের মাধ্যমে অনুষ্টানের কার্যক্রম শুরু করে,বিকাল ৩.০০ঘটিকার সময় এক বর্নাঢ্য র্যালি বের করে এবং বিকাল ৪ঘটিকার সময় আলোচনা সভা ও গুনিজনদের সংবর্ধনা মাধ্যমে অনুষ্টান সম্পন্ন হয়।

 

 

 

সংঘঠনটির সাধারন সম্পাদক ইয়াকুব উদ্দিন পারভেজ ও সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিনের সঞ্চালনায়,

অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম.এ সালাম।

 

উদ্বোধক হিসাবে ছিলেন উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান এম তৌহিদুল আলম বাবু।

 

প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড.মনজুরুল কিবরীয়া।

 

সভাপতিত্ব করেন অত্র সংঘঠনের সভাপতি জনাব মোহাম্মদ ফরিদুল ইসলাম চৌধুরী।

 

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি পৌরসভার মেয়র আলহাজ্ব ইসমাঈল হোসেন,হারুয়ালছড়ি ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ইকবাল হোসেন চৌধুরী,ভূজপুর থানার অফিসার ইনসার্জ মোঃ বায়েছ আলম,বিশিষ্ট ব্যবসায়ী সাদাত আনোয়ার সাদি,হারুয়ালছড়ি সাবেক ইউপি চেয়ারম্যান সরোয়ার আজম।

 

 

 

আমন্ত্রিত অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, চট্টগ্রাম জজ কোর্টের এডভোকেট মীর ফেরদৌস সেলিম,কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা গিয়াস উদ্দিন, সদস্য কাজী সরুজ,ব্যাংকার হাসান শামসুদ্দিন,হাফেজ মাওলানা সেলিম মাহমুদ,যুব নেতা মাঈনু করিম,সংগঠনের সদস্যদের মধ্য উপস্থিত ছিলেন মোঃ জাবের,এস এম রাকিব,জোনাইদ মাসুদ,আবু তৈয়ব,নাজমা আক্তার,সাব্বির,ওসমান মাহমুদ প্রমূখ।

 

 

 

উল্লেখ্য,২০০৬ সালে যাত্রা শুরু করা এই সংঘঠনটি  হাঁটি হাঁটি পা পা করে একযুগ  ১২বংসর পেরিয়ে ১৩ এ পা দিয়েছে। সংগঠনের অনেক সদস্য ছড়িয়ে পড়েছে দেশ-বিদেশে,পাশাপাশি নিজ নিজ ক্ষেত্রে কৃতিত্বের স্বাক্ষর রেখে চলছে অত্র সংঘঠনের সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *