ছাগলনাইয়ায় ইয়াবা সহ নারী মাদক বিক্রেতা গ্রেফতার

 

স্টাফ রিপোর্টার :

পুলিশ অভিযান চালিয়ে ১শ পিস ইয়াবা ট্যাবলেটসহ ছাগলনাইয়া উপজেলার মাদক সম্রাজ্ঞী  রুনা আক্তারকে (৩৫) আটক করেছে। এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

পুলিশ জানায়, শনিবার রাত পৌনে ১১টায় এস.আই অভিজিৎ ও এসআই চম্পক বড়ূয়ার নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ৫নং মহামায়া ইউনিয়নের জয়নগর গ্রামে অভিযান চালিয়ে চাঁদগাজী-জয়নগর সড়কের মনছুর এর দোকানের সামনে থেকে জয়নগর গ্রামের ছেরাজুল হক মোল্লার মেয়ে ও আবুল হাশেমের স্ত্রী ছাগলনাইয়া উপজেলার মাদক ব্যবসার অন্যতম নারী মূল হোতা রুনা আক্তারকে ১শ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে। আটককৃত রুনার বিরুদ্ধে থানায় ৪টি মামলা ও বহু অভিযোগ রয়েছে।

ছাগলনাইয়া থানার ওসি এম.এম মোর্শেদ ইয়াবা ট্যাবলেটসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *