ফেনীতে জাতীয় পার্টির ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন – বাংলারদর্পন 

 

ফেনী প্রতিনিধি :

ফেনীতে জাতীয় পার্টির ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী সোমবার বিকালে পালন হয়েছে। জেলা জাতীয় পাটির উদ্যোগে জেলা পরিষদের সেলিম আল দীন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধুরী। পার্টির জেলা আহবায়ক রিন্টু আনোয়ারের সভাপতিত্বে ও সদস্য সচিব খন্দকার নজরুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগ সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যন আবদুর রহমান বি.কম, জেলা জাতীয় যুব সংহতির সভাপতি রেজাউল গনি পলাশ। অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলার নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে রিন্টু আনোয়ার বলেন, জাতীয় পর্টি ভাঙ্গেনি। অতীতে পল্লিবন্ধু এরশাদ ও জাতীয় পটির বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে। এখনো হচ্ছে, তবে লাভ হবে না ষড়যন্ত্র করে। জাতীয় পার্টি এখন অনেক শক্তিশালী। দেশের অগ্রযাত্রা এগিয়ে নিতে হলে জাতীয় পার্টির কোন বিকল্প নেই।

তিনি বলেন, দেশের মানুষের কাছে যাওয়ার চেষ্টা করেছি। সাধারন মানুষের কষ্ঠ বুঝার চেষ্টা করেছি। তাই দেশের মানুষ জাতীয় পর্টিকে অতীতের চেয়ে বেশি ভালোবাসে।

প্রধান অতিথির বক্তব্যে আজিজ আহম্মদ চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হলে সকলকে এক সাথে কাজ করতে হবে। তা হলে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন হবে।

জেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম বলেন, জাতীয় পার্টিকে শুধু বিরোধী দল হয়ে বসে থাকলে চলবে না। সরকারের উন্নয়ন প্রচার করে সরকারের কাছ থেকে আরো বেশি করে দাবী আদায় করে দেশের মানুষের সেবায় এগিয়ে আসতে হবে। দেশ যে মধ্যম আয়ের দিকে এগিয়ে যাচ্ছে এ বিষয়ে আমাদের আরো সাচেতন হতে হবে। জাতীয় পটিকে আরো দায়িত্বশীর হওয়ার আহবান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *