সৈয়দ মনির অাহমদ >>>
ফেনীর সোনাগাজী উপজেলার সুজাপুর গ্রামে উপজেলা নির্বাহি কর্মকর্তা মোহাম্মদ মিনহাজুর রহমান’র হস্তক্ষেপে বাল্য বিবাহ বন্ধ হয়েছে। জানা যায়, রবিবার দুপুরে সুজাপুর গ্রামের প্রবাসী নিজাম উদ্দিনের স্কুল পড়ুয়া মেয়ের (১২) সাথে ধলিয়া গ্রামের নেজাম উদ্দিনের বিয়ের অানুষ্ঠানিকতা শুরু হয়। খবর পেয়ে নির্বাহি কর্মকর্তা ঘটনাস্থলে কনের মা নুর নাহারকে ৩ দিনের কারাদন্ড দেয়া হয়।
সোনাগাজী মডেল থানার ওসি মো. হুমায়ুন কবির জানান, সাজাপ্রাপ্ত নুর নাহারকে বিকালে ফেনী বিজ্ঞ অাদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে।