নিজস্ব প্রতিবেদকঃ
ফেনী জেলা প্রশাসক মো. আমিন উল আহসান বলেছেন, গুনীজনদের সম্মানিত করতে হবে, তাদের অনুসরণ করতে হবে। ঋণ পরিশোধের জন্য হলেও এলাকার উন্নয়ন করতে হবে। সুন্দর ও বসবাসযোগ্য সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে স্বপ্ন দেখাতে হবে।
শনিবার সোনাগাজীর চরমজলিশপুর ইউনিয়নের মজলিশপুর মাওলানা পাড়া সমাজ উন্নয়ন পরিষদের উদ্যোগে ঈদগাহ মাঠে গুণীজন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি প্রফেসর মাওলানা নুর মোহাম্মদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, যুগ্ম সচিব মাহবুবুল হক মিল্লাত, কুমিল্লা জেলা জজ আজিজ আহাম্মদ ভুঁইয়া, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালয়ের উপ-সচিব রাহিমা আক্তার নাছিমা, সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিনহাজুর রহমান, এনসিসি ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট তাহের আহাম্মেদ, জাপান বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম ভুট্টু, বিশিষ্ট শিল্পপতি নাজমুল করিম দুলাল, চরমজলিশপুর ইউপি চেয়ারম্যান এম এ হোসেন ও বগাদানা ইউপি চেয়ারম্যান মো. ইসহাক খোকন।
দৈনিক নয়াদিগন্তের স্টাফ রিপোর্টার জিয়াউল হক মিজান এর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন শিশু বিশেষজ্ঞ ডা: ওয়ালি উল্লাহ, ব্যবসায়ী মঞ্জুরুল ইসলাম সুমন, ঠিকাদার ফজলুল হক বাবলু, সৈয়দ রবিউল হক শিমুল, মনির উদ্দিন মনি, সিরাজুল ইসলাম দিলদার, ওমর ফারুক।
শেষে অতিথিবৃন্দ সমাজ উন্নয়ন পরিষদের উদ্যোগে ‘চিরন্তন’ নামে প্রকাশনাটির মোড়ক উন্মোচন করেন।
গুনীজন সমাবেশে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় সমাজ সেবায় ফজলুল হক বাবলু, নুরুল করিম ভুঁইয়া ও ওমর ফারুক, চিকিৎসায় ডা. ওয়ালি উল্লাহ ও ডা. নুর হোসেন, ব্যবসায় মঞ্জুরুল আলম সুমন, মরণোত্তর শামসুল আমিন ও মাওলানা আব্দুল আওয়ালকে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।