চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুর সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মো. শাহাদাত হোসেনকে থানা হাজতে নির্যাতনের অভিযোগে ওসি ডিবি মোস্তফার শাস্তি দাবী করেছে চাঁদপুর জেলা ছাত্রলীগ নেতা শরফুল ইসলাম তাজ। তিনি পুলিশ সুপার, চাঁদপুর এর উদ্দেশ্য বলেন, ছাত্রলীগের সাবেক সহ সভাপতি শাহাদাতের উপর মধ্যযুগীয় বর্বরোচিত নির্যাতনকারী ডিবি অফিসার মোস্তফাকে গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিত করু।
আপনি অবগত আছেন আপনারই অধীনস্থ ডিবি পুলিশের ওসি মোস্তফা বিনা মামলায় বিনা ওয়ারেন্টে ছাত্রলীগের সাবেক নেতার উপর যে অত্যাচার করেছে তা অন্যায় এবং আইন বহিঃভূত। বর্তমান সময়ে যা সারাদেশে পুলিশ বাহিনীর সুনাম ক্ষুন্য করেছে।
জামায়াত শিবির বিএনপির মতাদর্শে বিশ্বাসী এই অসৎ অফিসার উদ্দেশ্য প্রণোদিত এবং ইচ্ছেকৃত ভাবে পূর্ব পরিকল্পনা অনুযায়ী এই কাজ করেছে। তাই জেলা ছাত্রলীগের পক্ষ থেকে এই ঘটনার দ্রুত বিচার এবং সাজা কার্যকরের দাবী জানাচ্ছি।
অন্যথায় ছাত্রলীগের নেতা কর্মীরা সাধারণ জনগন কে সাথে নিয়ে এই অন্যায়ের বিরুদ্ধে রাজপথে নামতে বাধ্য হবে। তখন কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তার জন্য আপনি দায়ী থাকবেন।
অতএব দ্রুত বাংলাদেশ পুলিশের সুনাম ক্ষুন্যকারী ডিবি পুলিশের ওসি মোস্তফা কে ক্লোজ করে তার বিচার নিশ্চিত করুন। এবং জনমনে সস্তি ফিরিয়ে দিন।
ছবিতে- নির্যাতিত নেতার শরীরের অংশ ও ওসির মোস্তফা।