চট্টগ্রামে ঘুর্নিঝড়ে দূর্গত হালিশহরবাসীর পাশে নওফেল

মোহাম্মদ আলাউদ্দীন >>

শক্তিশালী টর্নেডোর আঘাতে হালিশহরে ক্ষতিগ্রস্তদের পাশে দাড়িয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ব্যারিষ্ট্যার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

গত সোমবার রাত সোয়া ৩টায় আকস্মিক এই টর্নেডোর আঘাতে শতাধিক ঘরবাড়ি ও বৈদ্যুতিক খুঁটি উপরে যাওয়ার ফলে বিস্তৃত এলাকা জুড়ে বিদ্যুৎহীন থাকার খবর পেয়ে বুধবার বেলা ৩ টায় তিনি টর্নেডো দূর্গত এলাকা পরিদর্শন করেন।এসময় তিনি ফইল্যাতলী বাজার,কলেজ রোড,জেলে পাড়া সহ বেশকিছু এলাকা পরিদর্শন করেন।পরিদর্শনকালে তিনি এলাকার সার্বিক খোঁজ খবর নেন এবং টর্নেডো দূর্গতেদের মাঝে নগদ টাকা ও ইফতার সামগ্রী বিতরন করেন।এসময় এলাকাবাসী ক্ষতিগ্রস্ত এলাকার বিদ্যুৎ সরবরাহ অতিদ্রুত স্বাভাবিক করার আর্জি জানান এবং তিনি এ বিষয়ে সংশ্লিষ্ট মহলকে অবহিত করে দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দেন।

 

দূর্গত এলাকা পরিদর্শনকালে উপস্থিত গনমাধ্যমকে এসময় ব্যারিষ্ট্যার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন,

শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলার সক্ষমতা অর্জন করেছে।সরকারের নানা উদ্যোগ ও জনসচেতনতার মাধ্যমে জান মালের ক্ষয়ক্ষতি কমে এসেছে।এরপরেও দূর্যোগ পরবর্তী সময়ে মানুষের ক্ষয়ক্ষতি পুষিয়ে আনতে সরকার পদক্ষেপ নিচ্ছে।মাননীয় প্রধানমন্ত্রী ঘূর্নিঝড় মোড়ায় ক্ষতিগ্রস্তদের বসতবাড়ি নির্মান করে দেওয়ার ঘোষনা দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *