ফেনী প্রতিনিধি>>
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঢাকা -চট্টগ্রাম ৪ লেন নিয়ে মহা পরিকল্পনা রয়েছে, নির্মানাধিন ৪ লেন সড়ক এবং মহিপাল ৬ লেন ফ্লাইওভার নির্মানের কাজ শেষ হওয়ার পর ক্রসিং নিয়ে চিন্তা করা হবে।
শনিবার দুপুরে ফেনী জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সোনাগাজী পৌর মেয়র অ্যাড. রফিকুল ইসলাম খোকন এর অনুরোধ ও স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ২০ রমজান থেকে লালপুলে সিএনজি অটোরিক্সা হাইওয়ে ক্রসিংয়ে বাধা নেই।
জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বিকমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ ,কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামিম ,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি,জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সংরক্ষিত মহিলা আসনের সাংসদ জাহান আরা বেগম সুরমা, জেলা পরিষদের চেয়ারম্যান অাজিজ অাহমদ চৌধুরী। বর্ধিত সভায় আওয়ামী লীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।