বগাদানার তিন গ্রাম জলাবদ্ধতা মুক্ত

ফেনী প্রতিনিধি : সোনাগাজী মডেল থানার ওসি হুমায়ুন কবির ও বগাদানা ইউপি চেয়ারম্যান ইসহাক খোকনের হস্তক্ষেপে বগাদানা ইউনিয়নে তিনগ্রামের প্রায় ৫ সহস্রাধীক মানুষ জলাবদ্ধতা  থেকে মুক্তি পেয়েছেন।

জানা যায়, বগাদানা ইউনিয়নের পাইকপাড়া,ইছাপুর ও মান্দারী গ্রামের পানি নিষ্কাশনের একমাত্র খালটিতে বাঁধ নির্মান করে দীর্ঘদিন যাবৎ পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টি করে স্থানীয় প্রভাবশালী  খুরশিদ আলম। চলমান বর্ষার শুরুতে  ভারী বৃষ্টিপাতের ফলে খালে প্রতিবন্ধকতা কারনে ওই তিনগ্রামের মানুষ পানি বন্ধি হয়ে পড়ে।

ইউপি চেয়ারম্যান খোকন জনগনের দুর্ভোগ লাঘবে খুরশিদ কে খালটিতে প্রতিবন্ধকতা অপসারনের জন্য অনুরোধ করে।প্রভাবশালীদের ছত্রছায়ায় থাকা খুরশিদ খালে প্রতিবন্ধকতা না সরালে চেয়ারম্যান খোকন বৃহস্পতিবার সকালে মডেল থানার ওসিকে অবহিত করে।বিকালে ওসি হুমায়ুন কবির মান্দারি স্কুল সংলগ্ন স্থানে উপস্থিত হয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীকে সাথে নিয়ে খালটিতে খুরশিদের সৃষ্টি করা প্রতিবন্ধকতা অপসারন করে।

স্থানীয় এলাকাবাসী জানিয়েছেন পানি নিষ্কাশনের একমাত্র খালটিতে প্রতিবন্ধকতা অপসারনের কারনে তিনগ্রামের মানুষ দুর্ভোগ থেকে রক্ষা পেয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *