সোনাগাজী প্রতিনিধি :
ফেনীর সোনাগাজীর চর খোয়াজ গ্রামের বাসিন্দা প্রবাসী গিয়াস উদ্দিন সবুজ ১৯৮৮ সালে চর গনেশ মৌজায় ৪টি দলিলে দেড় শতক ভুমি ক্রয় করে ভোগ দখলে আছেন। দখলীয় ভুমিতে দোকানঘর নির্মান করেন। সম্প্রতি চর ছান্দিয়ার ভূমিদস্যু সমির উদ্দিন ও ভন্ড খোনার নুরুল হুদা ওই দোকান দখলের পায়তারা করে।
এ ঘটনায় আদালতে ১৪৫ ধারায় মামলা দায়ের করেন ভুমি মালিক সবুজ। উক্ত মামলায় সরজমিনে তদন্ত করে আদালতে প্রতিবেদন দেন সোনাগাজীর সহকারি কমিশনার (ভুমি) নাছরিন আক্তার। প্রতিবেদন সুত্রে জানা যায়, প্রয়োজনীয় নথিপত্র অনুযায়ী নালিশী ভুমি গিয়াস উদ্দিন সবুজের এবং তিনি দখলেও আছেন।
১৯জুন বিকেলে ভোরেরকাগজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে সবুজ বলেন, ভূমিদস্যু সমির উদ্দিন ও ভন্ড খোনার নুরুল হুদা আমার মালিকীয় এবং ভোগ দখলে থাকা দোকান দখলের পায়তারা করছে। এতে ব্যার্থ হয়ে তারা প্রশাসনকে ব্যাবহার করে নানানভাবে হয়রানির চেষ্টা করছে।
ভুমিদস্যুদের কবল থেকে বাঁচতে আমি প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছি।
সমির উদ্দিন জানান- একই সময় তিনিও ওই দাগে দেড় শতক ভূমি কিনেছেন।দখল সংক্রান্ত বিরোধ দীর্ঘদিনের।