মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী প্রতিনিধি :নোয়াখালী জেলার নবাগত জেলা প্রশাসক (ডিসি) মাহবুব আলম তালুকদার কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সমন্বয় পরিষদ।
বুধবার (১৭ই মে) বিকাল ৩টায় নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক কে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন, নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সমন্বয় পরিষদের প্রধান উপদেষ্টা ও জেলা জজকোর্টের সরকারী কৌশুলী (জিপি) কাজী মানছুরুল হক খসরু, সংগঠনের আহ্বায়ক মোরশেদ হোসাইন, যুগ্ম আহ্বায়ক সাইফুর রহমান, সদস্য সচিব জাহিদ হোসেন, যুগ্ম সদস্য সচিব ফারদিন ফরহাদ, যুগ্ম সদস্য সচিব ওয়ালিদ সাকিব, সদস্য আব্দুর রব, অনুপম গোস্বামী, সুজন আহমেদ রাজ, এ আর বিশ্বাস, রিয়েল খান, গাজী রুবেল প্রমূখ।
এ সময় সংগঠনের সদস্যরা, নবাগত জেলা প্রশাসকের নিকট নোয়াখালীর ইতিহাস,ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরে নোয়াখালী বিভাগ বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।