মোঃস্বপন মজুমদার>
দাগনভূঞা ২নংরাজাপুর ইউনিয়নের জয়নারায়নপুর গ্রামের আস্রাফভুইয়া বাড়ীর এক মাদক বিক্রেতাকে বুধবার বিকালে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের একটি টিম মধ্যম জয়নারায়নপুর এলাকায় অভিযান চালায়। এসময় বাদশা মিয়াকে (৩৭) ১ কেজি গাঁজা সহ গ্রেফতার করা হয়। পরে তাকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাইফুল ইসলাম ভূঞার কাছে হাজির করলে তিনি ২ বছরের কারাদন্ডাদেশ প্রদান করেন। দন্ডপ্রাপ্ত বাদশা পূর্ব জয়নারায়নপুর এলাকার মৃত আবদুল কুদ্দুসের ছেলে।
ফেনীর দাগনভূঞায় মাদক বিক্রেতাকে ২বছরের কারাদন্ড