সোনাগাজী প্রতিনিধি : ফেনীর সোনাগাজী উপজেলাস্থ তাকিয়া বাজারে বিরোধের ঘটনায় শনিবার রাতে ফেনীর পাঁছগাছিয়া সড়কে ছাত্রদলের দু-গ্রুপে সংঘর্ষের ঘটনায় থানায় মামলা দিয়েছে অাহত নাজমুল ইসলাম রিয়াদ এর ছোট শাহরিয়ার ইসলাম তুষার। মামলায় ছাত্রদল নেতা তারিকুল ইসলাম পলাশকে প্রধান অাসামি করে, ছাত্রদল কর্মী সমির উদ্দিন, সাখাওয়াত হোসেন সাকিল, আজিম মিয়াজি ওফকরুল ইসলাম সুমন এর নাম উল্যেখ করা হয়।
ফেনী সদর মডেল থানার ওসি রাশেদ খান চৌধুরী জানান, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যাবস্থা নেয়া হবে।
উল্লেখ্য. শনিবার রাতে তাকিয়া বাজারে বাক বিতন্ডার জেরে ফেনীর জহিরিয়া মসজিদের সামনে ছাত্রদলের দু-গ্রুপে সংঘর্ষে ৫ জন অাহত হয়।