জাহিদ হাসান জিহাদঃ গাজীপুর সিটি কর্পোরেশনের মাষ্টার পাড়া এলাকাবাসীর উদ্যোগে গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৭নং ওয়ার্ডের বিভিন্ন এলাকার রাস্তা, ড্রেন, পানি, বিদ্যুৎ, ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানসহ সমাজ সুন্দরভাবে গড়ে তুলার লক্ষ্যে অত্র এলাকার কৃতি সন্তান উন্নয়নের রুপকার বার বার নির্বাচিত কাউন্সিলর ও টঙ্গী অঞ্চল-১ এর সভাপতি, গাজীপুর মহানগর কৃষকলীগের সভাপতি কাউন্সিলর মোঃ হেলাল উদ্দিনকে সংবর্ধনা দেয়া হয়েছে। ¯স্থানীয় কৃষকলীগের সভাপতি মজিবুর রহমানের সভাপতিত্বে মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি জাহিদুল কবির আনোয়ারের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৭নং ওয়ার্ড কাউন্সিলর মােঃ হেলাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চলনবিল পরিবহণের ব্যবস্থাপনা পরিচালক, আওয়ামী লীগ নেতা আলহাজ্ব আনোয়ার হােসেন, দি-সিটি জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক নবী উল্লাহ মানিক, মোহাম্মদ উল্লাহ মুসলিম, কৃষকলীগ নেতা মােস্ত¯ফা কামাল, ফিরোজ খান, টঙ্গী থানা যুবলীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান বাবলু, অব্দুল আজিজ, হেলাল উদ্দিন উজ্জল, সিলমুন আব্দুল হাকিম মাস্টার উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মােঃ মনিরুজ্জামান মাস্টার, টঙ্গী সরকারি বিশ্ববিদ্যালেয় কলেজের সাবেক সভাপতি ফজলুল হক, ইঞ্জিনিয়ার মােঃ সানাউল্লাহ, ইমপ্রিরিয়াল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি আহম্মদ আলী, আব্দুল আউয়াল, শুক্কুর আলী, ঢাকা টাকাকা শ্রমিক কর্মচারী ইউনিয়নর সাবক সভাপতি মোজাম্মেল হােসেন, শেখ তােফাজ্জল হােসেন মিন্টু, আবু হানিফ মিলন, কিরন আহম্মদ, মোঃ আলম মিয়া, শওকতুল ইসলাম হৃদয়, আব্দুল মতিন, শমসের আলী, জুয়েল রানা প্রমুখ।
উল্লেখ্য, বিগত দিনের চেয়ে গাজীপুর সিটি কর্পােরেশনের ৪৭নং ওয়ার্ডে মাদক ও সন্ত্রাস নির্মুল, রাস্তা, ড্রেন, পানি, বিদ্যুৎসহ ব্যাপক উন্নয়ন করায় মরকুন মাস্টার পাড়াবাসী ঐক্যবদ্ধ হয়ে সংবর্ধনা দেয়া হয়েছে