সাব্বির রহমান , সন্দ্বীপ :
সন্দ্বীপে দ্রুত নৌযানের অভাবে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে।
প্রসুতির নাম কুলসুমা বেগম। তিনি পৌরসভা ৬নং ওয়ার্ডের আবুল হোসেনের বাড়ির বাসিন্দা বলে জানা গেছে। বাড়িতে ডেলিভারির চেষ্টা ব্যর্থ হলে প্রথমে সন্দ্বীপ মেডিকেল সেন্টারে আনা হয় ভোর ৫টায়।
পরবর্তীতে চট্টগ্রাম নেয়ার পথে শীপে মারা যান তিনি । স্বজনদের অভিযোগ দ্রুত নৌযানের ব্যবস্থা না থাকায় এ দুর্ঘটনা।