ফেনীতে ট্রেনে কাটা পড়ে গৃহকর্মীর মৃত্যু

ফেনী প্রতিনিধি :
ফেনীতে ট্রেনে কাটা পড়ে এক গৃহকর্মীর মৃত্যু হয়েছে।

১২ ডিসেম্বর রবিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সহদেবপুর রেলগেট এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী সোনার বাংলা ট্রেনের নিচে কাটা পড়ে ঐ গৃহকর্মীর দেহ ছিন্নভিন্ন হয়ে যায়।

নিহত গৃহকর্মীর নাম যোগিনী সরকার (৪৮)। সে হবিগঞ্জ জেলার বানিয়াচং এলাকার বাসিন্দা। ফেনী পৌরসভার উত্তর সহদেপুরে ভাড়া বাসায় থেকে সে গৃহ কর্মীর কাজ করতো।

ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে, লাশ উদ্ধার পূর্বক ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *