সৈয়দ মনির আহমদ :
ফেনীর সোনাগাজী উপজেলার ঐতিহ্যবাহি শিক্ষা প্রতিষ্ঠান মঙ্গলকান্দি বহুমূখি উচ্চ বিদ্যালয় গেইটে অাঞ্চলিক মহাসড়কের পাশে ভাই ভাই পোল্ট্রি ফার্ম (মুরগির খামার) আশপাশের এলাকায় দুষণ ছড়াচ্ছে । নেই কোন পরিবেশ ছাড়পত্র ও ট্রেড লাইসেন্স। দ্রুত অপসারনের দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসি ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সরেজমিনে জানা যায়, উপজেলার মঙ্গলকান্দি বাজারের প্রধান সড়কে মঙ্গলকান্দি বহুমূখি উচ্চ বিদ্যালয় ও মঙ্গলকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেইটে দু’বছর আগে গড়ে উঠে ভাই ভাই পোল্ট্রি ফার্ম । দিনদিন খামারের পরিধি বাড়তে থাকে, বর্তমানে খামারে প্রায় দুই হাজার মুরগি আছে। এর বর্জ্যে আশপাশের এলাকায় মারাত্বক দুর্গন্ধ ছড়াচ্ছে, দুষিত হচ্ছে পরিবেশ।
স্কুল শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা গেছে, যাতায়াতের পথে নাক ধরে পথ চলতে হয়। শ্রেনী কক্ষের জানালা সব সময় বন্ধ রাখতে হয়।


পাশ্ববর্তি দোকান মালিকরা জানান, ফার্মের দুর্গন্ধে তাদের সমস্যা হয়। স্থানীয় পরিষদে অভিযোগ দিয়েও কোন প্রতিকার পাওয়া যায়নি।
মঙ্গলকান্দি ইউপি সদস্য নুরুল আজিম জানান, ফার্মের বর্জ্যরে দুর্গন্ধ নিয়ন্ত্রণের জন্য বার বার খামার মালিক মাহবুবুল হককে অবহিত করা হয়েছে। এ ব্যাপারে খামার মালিক মাহবুবুল হক জানান, খামার নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়। গত দুবছরে কোন অভিযোগ নেই।
মঙ্গলকান্দি বহুমূখি উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ইসমাইল হোসেন সিরাজি বলেন, বিদ্যালয় ও আশপাশের পরিবেশ দুষণ করায় দ্রুত এই পোল্ট্রি খামার অপসারনের জন্য সংশ্লিষ্টদের প্রতি জোর দাবি জানাই। মাহবুবুল হক আরো জানান, পরিবেশ ছাড়পত্র নেই তবে ইউনিয়ন পরিষদ থেকে ট্রেড লাইসেন্স নিয়েছেন।
পরিবেশ অধিদপ্তর ফেনীর পরিদর্শক ফয়জুল কবির বলেন, সোনাগাজীতে ভাই ভাই পোল্ট্রি ফার্মের কোন পরিবেশ ছাড়পত্র নেই । স্কুল, কলেজ ও মাদ্রাসাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং ধর্মীয় প্রতিষ্ঠানের নিকটবর্তি কোন খামারকে পরিবেশ অধিপ্তর ছাড়পত্র দেয়না। পরিবেশ দুষনের ব্যপারে কোন লিখিত অভিযোগ পেলে দ্রুত আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে।
এ ব্যাপারে মঙ্গলকান্দি ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন বাদল জানান, স্কুলের পাশ্ববর্তি ভাই ভাই পোল্ট্রি ফার্ম এর ট্রেড লাইসেন্স দেয়া হয়েছে । তবে শর্ত না মানলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।