ফেনীতে গরু ব্যবসায়ীকে গুলি করে হত্যা : পৌর কাউন্সিলর কালামের বিরুদ্ধে মামলা

ছবি : ফেনী পৌরসভার কাউন্সিলর আবুল কালাম।

ফেনী প্রতিনিধি :
চাঁদা না পেয়ে ফেনীর সুলতানপুরে শাহজালাল (২৭) নামে এক গরু ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতা আবুল কালাম ও তার ক্যাডার বাহিনীর বিরুদ্ধে।

আবুল কালাম বিএনপির সাবেক এমপি জয়নাল আবদীন ভিপির বডিগার্ড ছিলেন । ২০১৮সালে ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম হাজারীর বডিগার্ড ও যুবলীগে যোগদেন । বর্তমানে সে ফেনী পৌরসভার ৬নং ওয়ার্ড আ.লীগের সাধারন সম্পাদক ও দলীয় মনোনয়নে উক্ত ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দায়ীত্ব পালন করছেন । এর আগেও কালামের বিরুদ্ধে ছাত্রলীগ নেতা রতন খুনের মামলা , চুরি ও চাঁদাবাজীর মামলা রয়েছে ।

ব্যাবসায়ী ঘটনায় নিহতের ভাই আনোয়ার হোসেন ফেনী পৌর ৬নং ওয়ার্ডের কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালামকে প্রধান আসামী করে তিন জনের বিরুদ্ধে শুক্রবার রাতে ফেনী মডেল থানায় মামলা দায়ের করেছেন।

ফেনী মডেল থানার ওসি নিজাম উদ্দিন মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন।

ফেনী পৌরসভার মেয়র ও পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজি জানান কারও ব্যক্তিগত অপরাধের দায়ভার পৌর পরিষদ নিবেনা। আমরা আশাকরি পুলিশ প্রকৃত অপরাধীকে আটক করে আইনের আওতায় নিয়ে আসবে।

বৃহস্পতিবার রাত ৩টার দিকে সুলতানপুর এলাকার ক্যাডেট কলেজসংলগ্ন আহসান মিয়ার বাড়ির সামনে এ ঘটনা ঘটে। নিহত শাহজালাল কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার সাগুলি গ্রামের আবদুল জব্বারের ছেলে।

জানা গেছে, খুনের ঘটনার পর ব্যবসায়ীর লাশ স্থানীয় একটি পুকুরে ডুবিয়ে রাখা হয়। পুলিশ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে সাগর নামে একজনকে আটক করেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতি বছরের মতো গরু ব্যবসায়ী শাহজালাল ১৫টি গরু কিশোরগঞ্জ থেকে গাড়ি বোঝাই করে এনে বিক্রির জন্য বাড়ির সামনে রাখে। একপর্যায়ে তার কাছে চাঁদা দাবি করেন কাউন্সিলর আবুল কালামসহ তার তিন সহযোগী। টাকা না পেয়ে কালামের নেতৃত্বে গরুগুলো ছিনতাইয়ের চেষ্টা করেন।

এ সময় শাহজালালের চিৎকারে তার চাচাতো ভাই আল আমিন ঘর থেকে বের হয়। শাহজালালকে ছেড়ে দেওয়ার অনুরোধ করলে আল আমিনকেও মারধর করেন তারা। পরে আল আমিনের স্ত্রী সুমি কালামের হাতে পায়ে ধরে আল আমিনকে ছাড়িয়ে নেন।

এর পর কাউন্সিলর ও তার ২ সহযোগীরা শাহজালালকে মোটরসাইকেলযোগে তুলে নিয়ে যায়। তাকে গুলি করে হত্যার পর পার্শ্ববর্তী একটি পুকুরে লাশ ফেলে পালিয়ে যায় তারা।

ঘটনার খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

জেলা পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

ফেনী মডেল থানার পরিদর্শক নিজাম উদ্দিন জানান, ঘটনায় জড়িত সন্দেহে কালামের সহযোগী সাগর নামে একজনকে আটক করা হয়েছে।
কাউন্সিলর কালামকে গ্রেফতারের জন্য পুলিশ অভিযান শুরু করেছে। বাংলারদর্পণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *